1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় মহিলা সমিতির অবৈধ কমিটির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৯১ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় মহিলা সমিতির অবৈধ কমিটির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় মহিলা সমিতির মোয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটির বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অবৈধ কমিটির বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে সাতক্ষীরা মহিলা সমিতির সদস্যরা। দেখার কেউ নেই। চরম স্বেচ্চাচারীতার কারণে বাঁধা গ্রস্থ হয়ে পড়েছে সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য। সাতক্ষীরা মহিলা সমিতির ১১ সদস্য বিশিষ্ট মেয়াদ উত্তীর্ন কমিটি থাকলেও সভাপতি ও সেক্রেটারীর স্বেচ্ছাচারীতা ও একক আধিপত্য বিস্তারের কারণে দীর্ঘ দিন অন্যান্য সদস্যদের বাদ দিয়ে সকল সিদ্ধান্ত নিয়ে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে রাম রাজত্ব গড়ে উঠেছে প্রতিষ্ঠানটিতে। ইতি মধ্যে তাদের পকেটস্থ ও পছন্দ মত অবৈধ কমিটি বহাল রাখতে জোর প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে কমিটি হয়েছিল। এর পর আর কোন কমিটি হয়নি। দীর্ঘ দিন ধরে কোন সভা আহবান না করে সভাপতি ও সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্তে স্বেচ্চাচারীতার মধ্য দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ দিন ভোট বা কমিটি না করে সাতক্ষীরা মহিলা সমিতির সভাপতি হয়ে আছেন সাহানা মহিদ বুলু ও সাধারণ সম্পাদক হয়ে আছেন মোহসেনা শেখ। প্রতিষ্ঠানটির অফিস সহকারি ছিলেন শামীমা পারভীন ডেইজি। অর্থ আত্মসাতে সুবিধা করতে না পারায় তাকে বাদ দিয়ে সভাপতি/সেক্রেটারী পছন্দমত নিজের মনোপূতঃ কুলছুম নামের এক মহিলাকে অস্থায়ী ভাবে অফিস সহকারি করেছেন। আলোচনা বা সভা না করে ও কোন রেজুলেশন না করে এবং কাউকে না জানিয়ে আর্থিক লেন দেন চলছে প্রতিষ্ঠানটিতে। আয়-ব্যয়ের কোন হিসাব নিকাশ নেই। স্বাক্ষর জালিয়াতি সহ আয়-ব্যয়ের খরচ ও ভাতার নামে ভূয়া বিল ভাউচার তৈরী করে সাতক্ষীরা মহিলা সমিতির অর্থ তছরুপ করার অভিযোগ তুলেছে অন্যান্য সদস্যরা। প্রতিষ্ঠানটির আয়ের উৎস সমিতির জায়গায় ১২টি দোকান এবং অনুদানের অর্থের কোন হিসাব দিতে সদস্যদের কাছে ব্যর্থ হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক। বেকার নারীদের স্বাবলম্বী করতে নারীদের সেলাই প্রশিক্ষণের কথা থাকলেও দীর্ঘ দিন প্রশিক্ষণ বন্ধ হয়ে আছে। সেলাই প্রশিক্ষণের ২ টি মেশিন শহরের নিউ মার্কেট এলাকায় এক টেইলার্সে ভাড়া দিয়ে রেখেছিল।
এব্যাপারে সংগঠনের সভাপতি সাহানা মহিদ বুলু সংবাদ কর্মীদের বলেন,সাতক্ষীরা মহিলা সমিতির দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। তাই আমরা আমাদের মতো করে চালাচ্ছি। সদস্যরা অভিযোগ তুলেছে বিধায় আমরা এডহক কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই সংগঠনের স্বার্থে এডহক কমিটি ঘোষণা করা হবে।এ ব্যাপারে সংগঠনের সদস্য শিমুন শামস্ বলেন, কয়েটি বিষয়ে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। যেটি আমার স্বাক্ষর নয়। এমন ভাবে চললে সংগঠনটি একে বারে ধ্বংস হয়ে যাবে। সংগঠনের সদস্য ফারহা দীবা খান সাথী,শিমুন শামস সহ একাধিক সদস্য জানান, সাতক্ষীরা মহিলা সমিতি একটি সেবা মূলক প্রতিষ্ঠান। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ও সংগঠনের সার্বিক উন্নয়নে এবং সেই সাথে সংগঠনটি ভালো ভাবে পরিচালনা করতে সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে নতুন কমিটি তৈরী করা জরুরী হয়ে পড়েছে। এবারে সঠিক তদন্ত পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সমিতির অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি