1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৯ বার দেখা হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ১ মাসের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
খসরু মৃধা

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান। তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে ৪টি মামলা। ১টি মালায় একজনকে ১ মাসের কারাদন্ড ও ৩টি মামলায় ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেন।
জানা যায়, বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটিস্থ যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন। পরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনস্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অন্যদিকে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ছাতিয়ানী গ্রামের ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকারকে দুই লাখ টাকা এবং রাথুরা গ্রামের আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেনকে পঞ্চাশ হাজার টাকা মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিষ্টান পরিদর্শন করেছেন। এ সময় অনুমতি ব্যতিত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণ কাজ চলমান থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি