
রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
গাজী মামুন:
গাজীপুর মহানগরীর ৫২ নং ওয়ার্ডের ভাদামের তামিশনা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে সাধারণ শ্রমজীবী মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত ফ্রী মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে, ২০২৬) রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়, প্রায় পনের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, প্রয়োজনীয় পরামর্শ এবং ঔষধ প্রদান করা হয়।
ক্যাম্পের কার্যক্রম ও উপস্থিতি সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই টঙ্গীর ভাদাম ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষ ক্যাম্পে ভিড় করেন। ক্যাম্পে উত্তরা ডক্টরস অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, শিশু রোগ, গাইনি ও কার্ডিওলজিসহ বিভিন্ন বিষয়ের ওপর রোগীদের সরাসরি সেবা প্রদান করেন। রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে প্রতি বছরই এ ধরণের ক্যাম্প আয়োজন করে থাকেন। যারা অর্থাভাবে বা দূরত্বের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার যেন প্রান্তিক মানুষের কাছে সহজে পৌঁছায় তাই এই সংগঠনের মূল লক্ষ্য। সেবা নিতে আসা স্থানীয় এক বাসিন্দা বলেন, হাতের কাছে বিশেষজ্ঞ ডাক্তার পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। বিশেষ করে এই সময় বিনামূল্যে প্রেসক্রিপশন, পরামর্শ এবং ঔষধ আমাদের জন্য অনেক বড় পাওয়া। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করেন। বিকল ৪টায় কার্যক্রম শেষ হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র প্রেসিডেন্ট রোটারিয়ান মেহেদী ইসলাম চৌধুরী, প্রজেক্ট চেয়ার তামিশনা গ্রুপের ডিরেক্টর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জি:মৌসুমী মির্জা,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহামুদুল হাসান, কো-অর্ডিনেটর (অ্যাডমিন) ডি-৬৪, রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আহসান মোর্শেদ, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর, ডি-৬৪, রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, মেজর(অব:) ডা: হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এবং পরিচালক, বেটার লাইফ হাসপাতাল লি:।
এছাড়াও রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র পাস্ট প্রেসিডেন্টবৃন্দ, সদস্য এবং অন্যান্য ক্লাবের প্রেসিডেন্ট বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।