
কিশোরগঞ্জে এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি করে দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক ঃ জানা যায়, এটি ছিল ওই নারীর প্রথম সন্তান। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়া ফুটফুটে কন্যা বা*চ্চাকে হারিয়ে এখন দিশেহারা মা। তিনি সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কণ্ঠে এই ঘটনার বিচার দাবি করেছেন এবং তার সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে যৌ*তুকের জন্য ওই নারীর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। মেয়ের পরিবার অসচ্ছল হওয়ায় কোনো টাকা দিতে পারেনি। এরপরই এমন নির্মম ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
বর্তমানে ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।