
গাজীপুরে টঙ্গী পূর্ব থানা এনসিপির আহবায়ক কামাল সচিব মঈন ।
মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর টঙ্গী পূর্ব থানার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কামাল হোসেনকে আহবায়ক মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়।
মঙ্গলবার (১১ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার ফেসবুক পেজ থেকে সংগঠনের মহানগর শাখার আহবায়ক হোসাইন আর মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম সাক্ষরিত কমিটি ঘোষনা করা হয়।
৬ মাস মেয়াদী এই কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, তিনজন যুগ্ম আহবায়ক , একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গনঅভ্যুথান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক ও বার জনকে সদস্য করা হয়।
এবিষয়ে সদস্য সচিব মঈন আহাম্মেদ কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল আমাদের উপর যে গুরু দায়িত্ব দিয়েছে তা আমরা মাথায় নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করে যাব।