1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

ঢাকা উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সাঈদ মৃধা ঃ

মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মানবাধিকার, বাক স্বাধীনতা এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে চলমান নানা আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে রাজধানীর উত্তরায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে উত্তরার কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে “মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা” শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে সমসাময়িক সামাজিক বাস্তবতা, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় উগ্রবাদ এবং রাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করেন।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বক্তব্যে তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অনুসরণে পরিচালিত বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো মানুষের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তার দাবি, শুধুমাত্র ব্যক্তি বা সরকার পরিবর্তনের মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব নয়; বরং রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও সৃষ্টিকর্তা প্রদত্ত জীবনব্যবস্থার প্রতিফলন ঘটাতে হবে।
তিনি আরও বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শের কারণে সমাজে বিভ্রান্তি, সহিংসতা এবং অসহিষ্ণুতা বাড়ছে। কিছু লেবাসধারী ব্যক্তি ও গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে গুজব ছড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করছে, যা সমাজে মব পরিস্থিতি তৈরির ঝুঁকি বাড়াচ্ছে। ইসলামের নামে এ ধরনের কর্মকাণ্ডকে তিনি “ধর্মের অপব্যবহার” হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় একটি বিশেষ গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এতে সংগঠনের কর্মী-সমর্থকদের জানমাল ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভিন্নমতকে সহনশীলতার সঙ্গে গ্রহণ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেও মত প্রকাশ করা হয়।
ডা. মাহবুব আলম মাহফুজ-এর সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাব-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি মো. রিপন মিয়া, দৈনিক যুগান্তর-এর আরিফ হোসাইন চৌধুরী, মানবকণ্ঠ-এর স্বপন রানা, যায় যায় দিন-এর জাহিদ হাসান, খোলা কাগজ-এর মাহফুজুল আলম খোকন, গণকণ্ঠ-এর নিজাম উদ্দিন, ভোরের পাতা-এর আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল এস-এর মামুনুর রশীদ রানা এবং এশিয়ান টেলিভিশন-এর ফরিদ আহমেদ নয়ন প্রমুখ।
বৈঠকের শেষে অংশগ্রহণকারীরা মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল মতপ্রকাশের পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি