1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন স্বামী আটক

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

গাজীপুর টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন স্বামী আটক

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর নতুন বাজার ব্যাংকমাঠ বস্তিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৯ মে রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাইদুল ইসলাম কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি মোটরসাইকেলে ভুয়া সাংবাদিক পরিচয়ের স্টিকার ব্যবহার করে রাতে ছিনতাই করতেন বলেও দাবি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন পারিবারিক ঝগড়ার একপর্যায়ে ঘরের সামনে তার স্ত্রীর শরীরে প্রায় ৩ লিটার পেট্রোল ঢেলে দেয় সাইদুল ইসলাম। পরে তার হাতে থাকা সিগারেটের আগুন থেকে মুহূর্তেই আগুন লেগে যায়। এতে ওই নারীর শরীরের এক পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।
এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত সাইদুল ইসলামকে আটক করে।
এলাকাবাসীর আরও অভিযোগ, সাইদুল ইসলামের বাবা বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনের ফুটপাত দখল করে একাধিক দোকান বসিয়ে ভাড়া আদায় করে আসছেন। পাশাপাশি প্রকাশ্যে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের পরিবারের প্রায় সকল সদস্যের নামেই টঙ্গী পূর্ব থানা সহ বিভিন্ন থানায় মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ব্যাংকমাঠ বস্তিতে তাদের পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছে বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি