
তারেক জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন |
নিজস্ব প্রতিবেদক ঃ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ তারেক জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিন এর ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হলো।
উক্ত কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফাতেমা খানম ও সাধারণ সম্পাদক এস.এম. সাগর এর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং সাইবার অঙ্গনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবেন।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে “তারেক জিয়া সাইবার ফোর্স-TZCF” এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ৩৭ সদস্য বিশিষ্ট “ঢাকা মহানগর দক্ষিণ” কমিটি অনুমোদন ও প্রকাশ করা হলো। উক্ত কমিটিতে ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হয়েছে মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন |
নবগঠিত এ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করবেন।