
হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯
মাহবুব হোসেন মেজর জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
গত ১৩ মে দিনব্যাপী দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপি এমের নির্দেশনায় হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম. নিয়ামতউল্লাহ্ ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন ও থানায় সর্ঙ্গীয় ফোর্সদের সংগে হাকিমপুরের বিভিন্ন এলাকা হইতে মাদক সহ বিভিন্ন মামলায় ৯ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামীদের আজ ১৪ মে দুপরে পুলিশ স্কোটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ রশিদুল ইসলাম (৩২), পিতা- মৃত আহম্মেদ আলী, সাং-ভবানীপুর, ২। মোঃ মোফাজ্জল হোসেন (৪৭), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং-ভবানীপুর (মন্ডলপাড়া), উভয় থানা-বিরামপুর, ৩। মোঃ মাহাবুব আলম (৪৯), পিতাঃ মৃত মজিবর রহমান, সাং-চৌধুরী ডাঙ্গাপাড়া, থানা- হাকিমপুর, ৪। মোঃ শাহিনুর ইসলাম (২৫), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-কাটলা, থানা-বিরামপুর, ৫। মোঃ কাওসার হোসেন (৪২), পিতা-মৃত আব্দুল কাদের সরকার, সাং-ভবানীপুর (মন্ডলপাড়া), থানা-বিরামপুর, ৬। শ্রী দিপক সিং (২৮), পিতা-মৃত বীরবল সিং, সাং-ডাঙ্গাপাড়া বাজার, থানা-হাকিমপুর, হাকিমপুর ৭। মোঃ রাহুল (২২), পিতা-মোঃ আনোয়ার মুন্সি, সাং-দক্ষিন মাধাবপাড়া, ,জিআর নং-৯৫/১৮(বদরগঞ্জ) মামলার ওয়ারেন্ট মুলে গ্রেফতারকৃত আসামী ৮। মোঃ মোস্তাক আহমেদ(৫২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-রায়ভাগ, থানা-হাকিমপুর,জিআর নং-১৫৯/২০ (হাকিমপুর),জিআর নং-৮৯১/২১ ( বগুড়া সদর), জিআর নং-১৩/১৩ (হাকিমপুর)মামলার ওয়ারেন্ট মুলে ০৭ মাদক মামলার গ্রেফতারকৃত আসামী ৯। মোঃ সাখাওয়াত হোসেন ওরফে শওকত ওরফে শাখাওয়াত(৩৫) পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-দেবখন্ডা, থানা-হাকিমপুর, সকলের জেলা- দিনাজপুর।
হাকিমপুরের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।