1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

রাজশাহী জেলা প্রতিনিধি : মোমিন জাদরান,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াত মনোনীত দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোডাউনে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন,

শোভাযাত্রাটি পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পথসভায় মুহাম্মদ নুরুজ্জামান লিটন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন, তিনি উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা মনজুর রহমান ও অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাস্টার সাইফুল ইসলাম ও মাস্টার শামীম উদ্দিন, এছাড়া পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আমির-সেক্রেটারি, ছাত্রশিবির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন
স্থানীয় জনসাধারণের মধ্যেও শোভাযাত্রাটি উল্লেখযোগ্য সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি