1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

 

দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক

মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে প্রথমে স্থানীয় জনতা আটক করলেও পরে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করেছে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের কুর্শাখালি-ডাঙ্গা এলাকার বাসিন্দা মোছাঃ নাদিরা বেগম (৪৮) অভিযোগ করেন,তার মানসিক প্রতিবন্ধী মেয়ে মোছাঃ গুলছানা আক্তার ঝরনা (৩২)-কে গত ২১ মার্চ ২০২৬, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফুলবাড়ী উপজেলার তেতুঁল ডাঙ্গা এলাকার মোঃ আলমগীর হোসেন (৩৯) ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগড়াছড়া এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
তবে কিছুক্ষণ পর অভিযুক্তের ৩-৪ জন সহযোগী সেখানে এসে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সাক্ষী কুহিলির ভাই আলিফকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
বিরামপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি