1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বাঘায় ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক  ১

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে
বাঘায় ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক  ১
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর (ভুড়িপাড়া) গ্রাম হতে দিবাগত রাত ০২:২০ টায় একজন মাদককারবারিকে ১৫ বোতল ফেন্সিডিল-সহ আটক করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: ফরিদ আলী(৫১)। সে বাঘা উপজেলার আলাইপুর(ভুড়িপাড়া)গ্রামের পিতা মৃত আজগর আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, বুধবার(২ মে )দিবাগত রাত ০২:২০ টায় রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামস্থ মোঃ নাজমুল আলম (৪০), পিতা-মৃত আমিরুল মেম্বার এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন,ঐ দিন রাজশাহী জেলার উপজেলার আলাইপুর (ভুড়িপাড়) গ্রামস্থ অভিযুক্ত মো: ফরিদ আলী বসতবাড়ির পশ্চিমপার্শ্বের গ্রাম্য রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: সামাদ ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেনসিডিলসহ ফরিদ আলীকে আটক করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: ফরিদ আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-০১, তাং-০২/০৫/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ) রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি