
নীলফামারীতে তিস্তা সেচ উদ্বোধন করলেন তত্বাবধায়ক প্রকৌশলী
মোহাম্মদ আলী সানু ডিমলা নীলফামারী প্রতিনিধিৌ নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের ২০২৫ সালের রবি মৌসুমের সেচ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি)বিকালে ২০২৫ সালের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে তত্ত্বাবধায়ক কৌশলী রংপুর পানি উন্নয়ন সার্কেল ২ মো.মিজানুর রহমান সেচ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা বাপাউবো উত্তর অঞ্চল রংপুর অমলেশ চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন, ডালিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী রায় সহ সকল উপসহকারী প্রকৌশলীবৃন্দ।
তিস্তা সেচ প্রকল্পটি নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে ১ কিলোমিটার দূরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর অবস্থিত। এই প্রকল্পের মাধ্যমে উত্তর জনপদের বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার আমন মৌসুমে সম্ভাব্য খরা পরিস্থিতি থেকে আমন শস্যকে রক্ষা, শুষ্ক মৌসুমে রবি শস্যে সেচ সুবিধা প্রদান এবং বর্ষা মৌসুমে সেচ এলাকা থেকে পানি নিষ্কাশন করা হয়। এ প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পূরক সেচের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্র্য বিমোচন করা।