1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় জন সমুদ্রে রূপ নেয় আব্দুর রউফের ধানের শীর্ষের নির্বাচনী জনসভায়

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় জন সমুদ্রে রূপ নেয় আব্দুর রউফের ধানের শীর্ষের নির্বাচনী জনসভায়

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো.আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে বিশাল নির্বাচনী জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো.আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমি সাতক্ষীরা-২আসনে এমপি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিল পূণরায় চালু করার ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন,একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। ইসলামী আইন প্রতিষ্ঠা করবে বলে ভোট চাচ্ছে। এরা ক্ষমতালোভী স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশা আল্লাহ। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় হবে ইনশা আল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। এর মাধ্যমেই দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন। স্বাধীনতা বিরোধী গুপ্ত সংগঠন ভোটে পরাজয়ের পূর্বাভাস পেয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে। আর আমরা যদি হেরে যাই,তাহলে বাংলাদেশ হারবে।
তিনি বলেন, ধানের শীষ হেরে গেলে সেই হার হবে স্বাধীনতা বিরোধীদের কাছে। যারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।
এই নির্বাচন শুধুই একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশা আল্লাহ,আমরা জিতবো।
আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে পালন করবে। কিন্তু এক জনকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে,এমন কথা বলে যারা ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় তো যাবেই না,বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা ‘না, না’ স্লোগানে জন সভাস্থল মুখরিত করে তোলে।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম,জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ শেখ তারিকুল হাসান প্রমুখ। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো.আব্দুর রউফের বিশাল নির্বাচনী জন সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ,ধানের শীষ আঁকা গেঞ্জি,দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট,দলের ব্যানার,ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো.আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের নির্বাচনী জন সভাস্থল বিশাল জন সমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে প্রকম্পিত হয়ে ওঠে নির্বাচনী জন সভাস্থল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি