1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, জেলায় আনন্দ বণ্যা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, জেলায় আনন্দ বণ্যা

ঝালকাঠী জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে ঝালকাঠী’র পুত্রবধু শাম্মী আক্তার মনোনীত হওয়ায় ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে । সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে স্থান করে নিয়েছেন সাবেক সাংসদ, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক শাম্মী আক্তার। তিনি ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের কল্যাণকাঠী গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্ত রাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ এর স্ত্রী। শাম্মী আক্তার সাবেক তুখোড় ছাত্রনেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজপথে সক্রিয় ভুমিকা এবং ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশনে ভুমিকা রাখায় তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা, আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসীকতা, জেল জুলুম নির্যাতন নিপিড়ন উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হন শাম্মী আক্তার । তিনি পুর্বে সাংসদ ছিলেন এবং একজন দক্ষ সাংসদ হিসাবে বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিএনপি নীতি নির্ধারনী ফোরামের আস্থা অর্জন করতে সক্ষম হন। তার এই ধারাবাহিকতায় বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পদে অধিষ্ঠিত হন। ঝালকাঠীর সন্তান বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ তার সহধর্মীনি শাম্মী আক্তার এর রাজনৈতিক পথচলায় সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন এবং সামনে এগিয়ে যেতে সহযোগিতার হাত করেছেন প্রসারিত। বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ বলেন” আমার স্ত্রী সাবেক সাংসদ শাম্মী, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি থেকে মননীত হওয়া নিসন্দেহে ঝালকাঠি বিএনপি পরিবার এবং জেলা বাসীর জন্য আনন্দের খবর। বিএনপির সিনিঃ যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ চুড়ান্ত তালিকায় তার নাম ঘোষণার সাথে সাথে আমার নিজ জেলা ঝালকাঠি বিএনপি পরিবার এবং জনসাধারণ যে উচ্ছাস প্রকাশ করেছে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে তাতে আমি এবং আমার স্ত্রী সকলের কাছে কৃতজ্ঞ।
বিএনপি’র প্রকাশিত তালিকায় মোশাররফ হোসেন সবুজ এর পাশবর্তী ইউনিয়নের মেয়ে ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আমিন খান এবং এনসিপি জামায়াতে জোট থেকে ঝালকাঠির মেয়ে ডাঃ মাহামুদা মিতু এর নাম প্রকাশিত হওয়ার সাথে সাথে ঝালকাঠি’র পুত্র বধু শাম্মী আক্তার এর নাম আসায় জেলায় তিন জন নারী সাংসদ হওয়ায় ঝালকাঠী বাসীর মধ্যে উচ্ছাস উদ্দিপনা আরো বেশি দেখা যায়। শাম্মী আক্তার এর নিজ এলাকার পাশাপাশি শশুর বাড়ী ঝালকাঠির উন্নয়নে নীতি নির্ধারনী ফেরামে তিনি কথা বলবেন এমনটাই প্রত্যাশা করেন ঝালকাঠিবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি