
তারেক রহমানের নির্দেশে উত্তরায় জাহাঙ্গীরের শীতবস্ত্র বিতরণ
মোহাম্মদ মহাসিনঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফির ও উন্নত চিকিৎসার মাধ্যমে আল্লাহ্ পাক যেন সুস্থ করে দেয় মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, আব্দুল্লা আল মামুন। উত্তরা পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সাগর আহমেদ সভাপতিত্ব করেন। শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর উত্তরের এস এম জাহাঙ্গীর হোসেন। অসহায় গরীব দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১ হাজার (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টর চেয়ারম্যানের টেক এলাকায়। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির মোঃ আলাউদ্দিন আহমেদ, উত্তরা পুর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক – এস আই টুটুল, মেজবাহ উদ্দিন খোকন, সিমুল, ইমাম শরীর বাবু, জুয়েল, মাসুম, আবুল হাসনাত সুমন, মোঃ আলমাছ ও উত্তরা পুর্ব থানা যুবদলের সভাপতি মোঃ অপু সিকদার প্রমুখ। ঢাকা মহানগর উত্তর ও ঢাকা-১৮ আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।