1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরার বাবুলিয়া সংসদ কর্তৃক “মেধা অন্বেষণ” ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
মেধাবিকাশ দৃঢ় করার লক্ষ্যে সেবা সংসদ বাবুলিয়া কর্তৃক “মেধা অন্বেষণ” ২০২৩ (বৃত্তি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার বাবুলিয়া জয়মনি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি ইবতেদায়ী সংযুক্ত দাখিল মাদ্রাসা আমন্ত্রণ জানানো হয়। প্রতিটি প্রতিষ্ঠানের তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেণীর তিনজন করে মোট নয়টি প্রতিষ্ঠানে ৮১ জন ছাত্র/ছাত্রীর পরীক্ষার জন্য তালিকা পাঠানোর জন্য বলা হয়। কিন্তু কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নেবাখালী কাজল স্মৃতির সরকারি প্রাথমিক বিদ্যালয় আমন্ত্রণে সাড়া দেয়নি।
অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো, বাবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,নেবাখালী সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটি মাদ্রাসা বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা, কাশিমপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, মাদ্রাসাতুল জান্নাত,বাঁশঘাটা। চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩২ জন এবং তিনটি মাদ্রাসায় মোট ২৪জন সর্বমোট ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৭ জন ছাত্রী এবং ১৯ জন ছাত্র “মেধা অন্বেষণ” ২০২৩ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
সেবা সংসদের সভাপতি এস এম কাউসার জানান, আমরা প্রথম “মেধা অন্বেষণ” ২০২৩ নামে একটি বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মেধাবীদের মধ্য থেকে মেধাবী বের করার চেষ্টা করছি। যেহেতু মেধা যাচাইয়ের জন্য আমাদের চেষ্টা সেহেতু বাকি ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি গ্রহটা একটু হলেও বাড়বে। সেবা সংসদের সাধারণ সম্পাদক ও “মেধা অন্বেষণ” ২০২৩ এর সমন্বয়কারী প্রফেসর এস এম রজব আলী জানান, প্রাথমিক শিক্ষাকে দৃঢ় করার লক্ষ্যে মেধাবীদেকে আমাদের মাধ্যমে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। প্রতিবছর তৃতীয়,চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর তিন জনকে সন্মাননা ও বৃত্তি প্রদান করব এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করব।
পরীক্ষার সময় উপস্থিত ছিলেন সংসদের কার্যনির্বাহী সদস্য জয়মনি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ, মোতাহার নেওয়াজ মিনাল, রং তুলি আর্ট এর কর্ণধার মো.মহিবুল্লাহ, মাস্টার শহীদুজ্জামান,মাস্টার রতন সাহা, জাহাঙ্গীর,মেহেদি,ইমরান,রিফাত প্রমূখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি