1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে
বাঘার ঐতিহাসিক ঈদ মেলার ডাক ২৭ লক্ষ ৪০ হাজার টাকা
)প্রতিনিধিঃ শিরিন ঃ  আসন্ন ঈদ-উল ফিতর (২০২৪) উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক ঈদ মেলার ইজারার ডাক সম্পন্ন হয়েছে। এ বছর ২৭ লাখ ৪০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহীর বাঘা মাজার শরীফ চত্বরে ১৫ দিনের জন্য( ঈদের দিন থেকে পরবর্তী ১৫ দিন) উন্মুক্ত ডাকের মাধ্যমে এ ইজারা সম্পন্ন করা হয়।
জানা যায়, এ বছর মেলার জন্য  উন্মুক্ত ডাকে অংশগ্রহণের জন্য  ৮ লাখ টাকা করে  বিডি জমা দিয়েছিলেন ২০ জন । তবে উন্মুক্ত ডাকে অংশ গ্রহণ করেন ১০ জন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ( ২৭ লক্ষ ৪০ হাজার) বাঘা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন কে ১৫ দিনের জন্য এ মেলা ইজারা দেওয়া হয় । দ্বিতীয় ডাককারি ছিলেন, সাইফুল ইসলাম ২৭ লক্ষ ত্রিশ হাজার, এবং তৃতীয় ডাককারী ছিলেন সাংবাদিক আখতার রহমান, ২৭ লক্ষ ২০ হাজার টাকা।
রাজশাহীর বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাসের পরিচালনায় মেলা ইজারার সময় উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মাজারের সদস্য সচিব মতোয়াল্লী খন্দকার মুনসুরুল ইসলাম রইস,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম,বাঘা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ম সাধারণ,সম্পাদক( সাবেক ) ও মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ নসিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে বাংলা উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম বলেন, মেলার ডাক সম্পন্ন হয়েছে। মেলার স্বাভাবিক পরিবেশ বজায় রেখে অনৈতিক কর্মকাণ্ড   বিরত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী সদা প্রস্তুত থাকবে। সেই সাথে তিনি,সুষ্ঠুভাবে মেলা সমাপ্ত করতে স্থানীয়দের সহায়তা কামনা করেছেন।
প্রসঙ্গত,বাঘা ঈদমেলার ইতিহাস প্রায় ৫শ’ বছর আগের।প্রতি বছর ঈদ-উল-ফিতরের দিন থেকে এ মেলা শুরু হয়। চলে ১৫ দিনব্যাপী। এতে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আসেন। এ সময় বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে সীমান্তের ওপারে থাকা ( ভারত) লোকজন -স্ত্রী সন্তান, পরিবার-পরিজন নিয়ে অনেকেই এপারে আসেন।
করোনার কারনে বাঘার মেলা বন্ধ হয়ে যায়। পাঁচ বছর পর আবার বাঘার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি