1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২২০ বার দেখা হয়েছে

নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে গমের জমিতে ঘাসমারা বিষ স্প্রে করে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খঞ্জনপুর মাঠে।

এ ঘটনায় জমির মালিক আবুল কালাম সরকার বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী দিবাগত উপজেলার খঞ্জপুর সরকার পাড়া গ্রামের মৃত আমিরউদ্দীনের ছেলে আবুল কালাম সরকারের খঞ্জনপুর মাঠে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে রোপকৃত গমে ঘাসমারা বিষ স্প্রে করে প্রতিপক্ষের লোকজন।

পরেরদিন আবুল কালাম গমের পরিচর্যা করতে গিয়ে দেখে গমগাছগুলো পুড়ে গেছে।যাতে করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অভিযোগে আরো জানা যায়, বিবাদীরা নিজের সাড়ে ১৬ শতাংশ জমি নিজের ক্রয়কৃত বলে দাবী করে।

তারা বিভিন্ন সময় আবুল কালামের পৈতৃক সূত্রে পাওয়া জমিতে পাওয়া জমিতে উপর্যুপরি গন্ডগোল হাঙামা করতে থাকে। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন দিবাগত রাতে সকলে অগোচরে ওই সাড়ে ১৬ শতাংশ জমিতে রোপনকৃত গমে ঘাসমারা বিষ স্প্রে করে।

বিবাদীরা হলেন উপজেলার রাম রামপুর গ্রামের মৃত তমিজউদদীনের ছেলে শাহজাহান (৩৬), মৃত ছলেমানের ছেলে ফিলু (৪০), কালুমদ্দীনের ছেলে সুলতান (৩৫)। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি