1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জয়পুরহাট  প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের আবেদালীর মোড় সংলগ্ন পাঁচ শতক জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে। এঘটনায় সাহেনা বেগম নামের এক নারী আদালতে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী নারী সাহেনা বেগম অভিযোগ করে বলেন, বাড়ীর পাশে আবেদালীর মোড়ে আমার পাঁচ শতক সম্পত্তি আছে। ওই সম্পত্তির খাজনা খারিজ সব আমার নামে। এছাড়া ১৫/২০ বছর থেকে ওই সম্পতি আমার দখলে ছিল। বর্তমানে ওই সম্পত্তি দলের ক্ষমতা দেখিয়ে এলাকার আওয়ামীলীগের নেতা গোলজার হোসেন ওই সম্পত্তি দখল করে ঘর নির্মাণ করছে। এখন বাঁধা দিতে গেলে মারধর সহ বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখায়। ওই নারী আরো বলেন, এই ঘটনায় আদালতে একটি মামলার করেছি। সেই মামলায় আদালত থেকে ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু আদালতের সেই আদেশ অমান্য করে গোলজার ক্ষমতার জোরে ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করছে। আমরা এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা গোলজার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তিনি আমার বৈমাত্রিক বোন। আমি দলের ক্ষমতা দেখে কারো সম্পত্তি দখল করিনি। এই সম্পত্তি আমার পৈতৃক সূত্রে পাওয়া। এলাকার কিছু কুচক্রী মহল এলাকায় আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে আমার বৈমাত্রিক বোনকে উস্কে দিয়ে এসব মামলা ও অভিযোগ করাচ্ছে। তাছাড়া আদালতের রায় অমান্য করে আমি ঘর নির্মাণ করিনি। কাজ বন্ধ রেখেছি। পাঁচবিবি থানার (এএসআই) জাফর বলেন,আদালতের নোটিশ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করে এসেছি। এখন কাজ বন্ধ রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি