1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

২ দিনে সালমানের সিনেমার আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। রোববার (১২ নভেম্বর) বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে বেশ ভালো করেছে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’। তবে দিওয়ালির দিনে মুক্তি পাওয়ায় ভারতে কিছুটা কম আয় করেছে। তবে মুক্তির দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় বেড়েছে। মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করে ৪৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি ভারতে আয় করেছে ৫৬ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২১৯ কোটি ৩০ লাখ টাকার বেশি।

‘টাইগার থ্রি’ মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে, সিনেমাটিকে পাঁচে চার দিয়েছেন। তার ভাষায়, ‘এই দীপাবলিতে সবচেয়ে বড় ধামাকা ‘টাইগার থ্রি’। ক্যাটরিনা কাইফ দারুণ ফর্মে রয়েছেন। বিশেষ করে তার অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে নাড়িয়ে দেবে। ক্যামিও চরিত্রে দুর্দান্ত শাহরুখ খান, হিংস্র সালমান খান।’

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি