1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

দীর্ঘ ২১ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার বিকাল ৪ টা ২২ মিনিটে তিনি সচিবালয়ে এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জানা গেছে, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনায় স্থান পাবে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি একাধিকবার আলোচনায় আসেন- কখনও প্রশংসিত আবার কখনও সমালোচিত হন। তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসা উপলক্ষে সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভিড় করেছেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,  বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী,  সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের (আইজি)  বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক এডিশনাল আইজি মাহবুবুর রহমান  অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি