1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে আদালতের শোকজ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন। বিচারক আবু সাঈদ রবিবার এ শোকজ নোটিশ জারি করেন। এতে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মাহাম এর আগে গতকাল রাতে তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন। পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম। এ ঘটনার পরে রাতেই মাহি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

শোকজ নোটিশে বলা হয়, ‘গত ২৩ ডিসেম্বর রাত ২২.৫০ টায় মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া এর নির্বাচনী প্রচারণায় বাধাগ্রহস্থ করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকুর বক্তব্য প্রকাশ করেছেন। ভবিশ্যতে প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে উক্ত ভিডিওতে প্রকাশ করেন। উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা. ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন। যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা স্বশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি