1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

স্কুলের পুরাতন ভবন ও গাছ বিক্রি করে আত্মসাত বহাল তবিয়াতে প্রধান শিক্ষক জাকির

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার দেখা হয়েছে
স্কুলের পুরাতন ভবন ও গাছ বিক্রি করে আত্মসাত
বহাল তবিয়াতে প্রধান শিক্ষক জাকির
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সদরের ২০২২ সালের ১৮জানুয়ারি শিক্ষা প্রকৌশলী অফিস থেকে ইস্টিমেট করার পরেও অজ্ঞাত কারণে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন ভবন ও গাছ নিলাম করাননি প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি। তবে নিলাম না করালেও সেখানে সেই ভবন আর গাছ অবশিষ্ট নেই। গোপনে বিক্রি করে সংশ্লিষ্টরা সরকারি টাকা আতœসাত করেছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, এসব অভিযোগের প্রেক্ষিতে ২৭-১২-২০২৩ তারিখে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব দিতে বললেও অজ্ঞাত কারণে কোন ব্যাবস্থা গ্রহন করা হয়নি।
চিঠিতে লেখা ছিলো, মো: জাকির হোসেন, প্রধান শিক্ষক, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর সাতক্ষীরা। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, আপনি আপনার বিদ্যালয়ের একটি পুরাত ভবন ও দু’টি শিশু গাছ সরকারি নিয়ম না মেনে বিক্রি করে অর্থ আত্মসাত করেছেন। আপনার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এই মর্মে সন্তোষজনক জবাব আগামী ৭দিরে মধ্যে নি¤œস্বাক্ষরকারীর দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হলো। এই চিঠি ইস্যু করার পরেও জাকির হোসেন বহাল তবিয়াতে আছে। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারও এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসার নিজেও এই অনিয়মের সাথে জড়িত। এব্যাপারে এলাকাবাসি প্রধান শিক্ষক জাকির হোসেন ও তাকে আশ্রয় দেওয়া অফিসার ও কমিটির সদ্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, অভিযোগটি মিথ্যা।
এব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, এবিষয়ে চিঠি দেওয়ার পরে প্রধান শিক্ষক জবাব দিয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি