
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় প্রি-ক্যাডেট স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথমে উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত মো: আনিসুর রহিমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান দিলারা বেগম, অধ্যক্ষ আহমেদুর রহিম। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুর জামান মীর। এছাড়া অভিভাবকদের বক্তব্য শেষে স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা।
Like this:
Like Loading...