1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরা দেবহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার দেখা হয়েছে
মিহিরুজ্জামান, সাতক্ষীরাঃ এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি খুলনা ও সাতক্ষীরার ৮০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মো. মনিরুল আলম এর সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি বীজ,সার ও কীটনাশক বিতরণ করেন।
এসময়, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ব্যাংক খুলনা এর অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে, সাতক্ষীরার সিএসআর কার্যক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মুজিবর রহমান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক এম.এ কাশেম বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ করেন। এসময়, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও বিশিষ্ট ব্যবসায়ী মো.মনিরুজ্জামান মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর আহবান তথা দেশের প্রতি ইঞ্চি জমি আবাদ যোগ্য করার কার্যক্রমে সহযোগিতা এবং কৃষকেদের পাশে দাড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সেক্রেটারী মো. মনিরুল আলম বলেন, এনসিসি ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে।
ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতি সহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং কৃষি গবেষণা কাজে ও উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে কৃষকদের সহায়তায় এনসিসি ব্যাংক পরিকল্পনার কথা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি