
সাতক্ষীরায় ডিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক এক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম অমল কুমার দাস (৩৫)। সে ভোমরার মৃত পরিতোষ দাসের ছেলে। শনিবার রাত সাড়ে ১০টার সময় সাতক্ষীরা সদর থানার ভোমরা হতে পদ্মশাখরাগামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়,পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এস,আই দেব কুমার দাস, এ,এস,আই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার মামলা হয়েছে। মামলা নং-৪২, তাং- ২৮/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।
Like this:
Like Loading...