1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার ভোমরা দিয়ে জিরা আমদানি হয়েছে ৩০ শতাংশ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার দেখা হয়েছে
মিহিরুজ্জামান, সাতক্ষীরাঃ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি ব্যাপক ভাবে কমে গেছে। গত ২০২২-২৩ অর্থ বছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে মসলা পণ্যটির আমদানি হয়েছে মাত্র ৩০ শতাংশ। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতে জিরার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় আমদানি কমেছে। তাছাড়া উচ্চ মূল্যের কারণে দেশীয় বাজারেও পণ্যটির চাহিদা কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা রাজিব হোসেন জানান, চলতি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসে বন্দর দিয়ে মোট জিরা আমদানি হয়েছে ৩৫৩ টন, যার আমদানি মূল্য ১২ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কেজির আমদানী মূল্য ছিল ৩৪৫ টাকা। গত ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৯৭৯ টন, যার মূল্য ছিল ১৭ কোটি ৫৫ লাখ টাকা। প্রতি কেজির মূল্য ছিল ১৭৯ টাকা।
এ হিসাবে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে আমদানির পরিমাণ কমেছে ৬২৬ টন, যা মোট আমদানির ৭০ শতাংশ কম। ভোমর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বলেন, গত অর্থবছরের এ সময়ের তুলনায় বর্তমানে ভারতের বাজারে জিরার দাম প্রায় দ্বিগুন হয়েছে। ফলে সরকারী শুল্ক সহ প্রতি কেজি জিরা আমদানি করতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়। অনান্য খরচ মিলিয়ে দেশের বাজারে কেজি প্রতি জিরা বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। এ অস্বাভাবিক দামের কারণে ক্রেতারা ব্যবহার কমিয়ে দিয়েছেন। তাই চাহিদাও কমে গেছে। এ কারণে আমদানি সীমিত করেছি।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিপণন প্রতিষ্ঠান মেসার্স মামা-ভাগ্না ভান্ডারের পরিচালক মো.জহুরুল ইসলাম জানান, সম্প্রতি জিরার দাম ব্যাপক বেড়েছে। গতকাল তার প্রতিষ্ঠানে আমদানীকৃত জিরা কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছে। গত বছরের এ সময়ে পণ্যটির দাম ছিল ৮০০-৮৫০ টাকা। দাম বেশি হওয়ার কারণে ক্রেতারা কম পরিমাণে কিনছেন। এ কারণে বিক্রি কমে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি