
সাতক্ষীরার বিনেরপোতা থেকে ইয়াবা সহ গ্রেপ্তার এক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সাতক্ষীরা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে এস,আই দেব কুমার দাস,এ,এস,আই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিনেরপোতা ব্রিজের উপর হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আশাশুনির ফকরাবাদ এলাকার লতিফ গাজীর ছেলে মো.হাফিজুল গাজী(৪০)কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা থানার মামলা হয়েছে। যার নং-৩৩, তাং ২৪-০১-২০২৪।
Like this:
Like Loading...