1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার দেবহাটায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার দেখা হয়েছে
সাতক্ষীরার দেবহাটায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার দেবহাটায় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় এক যোগে দেবহাটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেবহাটার দুটি এসএসসি, একটি মাদরাসা ও একটি কারিগরি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। দেবহাটা উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান জানান,এ বছর প্রথম দিনে দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র ও দেবহাটা ভেনু কেন্দ্রে ৩৯২ জনের মধ্যে ৩৯১ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে এক জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও পারুলিয়া ভেনু কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৫৬৫ অংশ গ্রহণ করে। সেখানে ২ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অপরদিকে,সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে প্রথম দিনে ২১৮ জনের মধ্যে ২০৩ জন পরীক্ষায় অংশ নেন। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ১৫ জন পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের ৫৩ জনের মধ্যে ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এই কেন্দ্রে ২ জন অনুপস্থিত ছিলেন। মোট ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল প্রথম দিনের পরীক্ষায়।
দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, সব নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনে ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, প্রথম দিনে নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দিন গুলোতে নকলমুক্ত,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি