1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার তিনটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে
সাতক্ষীরার তিনটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
দ্বিতীয় ধাপে সাতক্ষীরার তালা,আশাশুনি ও দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয় এই ভোট গ্রহন। যা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। জেলার তিনটি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতি মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। বিশৃংখলাা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে,ভোট কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি তুলনামুলক ভাবে কম দেখা গেছে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ি তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন,ভাইস চেয়ারম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করছেন। তিন উপজেলায় ২২১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে তালা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫২ জন এবং এক জন হিজড়া ভোটার রয়েছেন। এখানে মোট ৯৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
আশাশুনি উপজেলাতে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৯৭৯ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ২৩০ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ উপজেলায় মোট ৮৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলছে।
এ ছাড়া দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২জন প্রার্থী। এ উপজেলায় মোট ১ লাখ ১১ হাজার ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। এছাড়া ১ জন রয়েছেন হিজড়া ভোটার। এ উপজেলায় মোট ৪১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি