1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার তালায় নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩৯০ বার দেখা হয়েছে
সাতক্ষীরার তালায় নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ ব্যাংক থেকে উত্তোলন করেছেন উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক পান্না কুমার রায়।
গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখা থেকে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেন তিনি। তালা উপজেলা সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পান্না কুমার রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ টাকা সোনালী ব্যাংক তালা শাখা থেকে উত্তোলন করেছেন।পরবর্তীতে ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার তথ্য বিবরণী থেকে জানা যায়। এ ঘটনায় আগামী ৩ কর্ম দিবসের মধ্যে জবাব চেয়ে ০৫.৪৪.৮৭৯০.০০০.৩২.০০৬.২৩-১০১৮ নং স্বারকে তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। সোনালী ব্যাংক ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু বলেন, কাল ব্যাংকে আসলে এ বিষয়ে কথা হবে। তবে চেকে জাল স্বাক্ষরের বিষয়টি তিনি এড়িয়ে যান।
অফিস সহকারী পান্না রায় বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি