1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার কালীগঞ্জে তিনটি ক্লিনিকে জরিমানা আদায় 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার দেখা হয়েছে
সাতক্ষীরার কালীগঞ্জে তিনটি ক্লিনিকে জরিমানা আদায়
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপপ্তর যৌথভাবে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় দুটি ও মৌতলার একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকা ও ত্রটিপূর্ণ ক্লিনিক পরিষেবার জন্য ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী ওই তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
কালীগঞ্জ উপজেলা স্যানিটারী ইনসপেক্টর মো.আব্দুস সোবহান জানান,নতুন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিষ্টিক সাপোর্ট না থাকা, মানহীন সেবা এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারার আওতায় সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কালিগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপপ্তরের সাতক্ষীরা শাখার পরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে নলতা কদমতলার ইউনিক ক্লিনিক, নলতা চৌমুহুনীর আহছানউল্লাহ ক্লিনিক ও মৌতলা ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। নিবন্ধনসহ কোন বৈধ কাগজপত্র না থাকায় ইউনিক ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রুটিপূর্ণ অপারেশন থিয়েটারের জন্য আহছানউল্লাহ ক্লিনিক মালিক আব্দুল বারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ওই ক্লিনিকের কাগজপত্র তিন দিনের মধ্যে জমা দিয়ে অনলাইন না করা পর্যন্ত ক্লিনিকের নতুন করে রোগী ভর্তির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মো.আজাহার হোসেন। এ ছাড়া নিবন্ধন না থাকায় মৌতলার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে কালীগঞ্জ থানার পুলিশও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি