
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার এক ছাত্র নিহত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১২) নামে মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। বুধবার (২২মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পুরাতন বাজার খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন মৌতলা গ্রামের শেখ শাহাজান ইসলামের ছেলে ও মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আব্দুল কাদের মোড়ল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
নিহতের পিতা শাহাজান ইসলাম জানান,তার ছেলে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। বাড়িতে সোলারের একটি ফ্যান মেরামতের সময় ফ্যানের চার্জার বিদ্যুতের সকেটের ভেতর দিলে চার্জারের তারে আটকে যায় ইসমাইল। এ সময় তার মা বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। অচেতন অবস্থায় ইসমাইলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Like this:
Like Loading...