1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার কালিগঞ্জের হাট বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩০৪ বার দেখা হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জের হাট বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ও বাঁসতলা বাজারে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে নিন্মবিত্তের মানুষের নাভিশ্বাস। রমজানকে পূজি করে অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের চেষ্টা করছে। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই উপজেলার বিষ্ণুপুর ও বাঁশতলা বাজারে বিগত দুই দিনের তুলনায় নিত্য পণ্যের দাম অনেকগুন বেড়েই চলেছে। এরপরেও সাধারণ মানুষ দুশ্চিন্তায় আরও মূল্য বৃদ্ধির আশঙ্কায়। রোজা সামনে রেখে বরাবরের মতো এবারও অতি মুনাফার প্রতিযোগিতা শুরু হয়েছে নিত্য পণ্যের বাজারে। সংকট না থাকলেও রোজাদারদের প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। সাধারণ মানুষের দাবী বাজার মনিটরিং জোরদার না করলে রোজার মাসে তাদের কষ্ট আরো দ্বিগুণ হবে। সরজমিনে গিয়ে দেখা যায়, বিষ্ণুপুর ও বাঁশতলা বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের মূল্য। দিন মজুর সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। চাকরি জীবীরাও আয়ের সাথে ব্যয়ের যোগান দিতে পারছেন না। এদিকে, দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগের পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমালেও এর কোন প্রভাব পড়ছে না তৃনমূল বাজারে।তিন থেকে চার দিনের ব্যবধানে তরিতরকারি সহ নিত্যপণ্যের দাম ৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি আলু ৩০/৩২ টাকা, পটল ৮০ টাকা, খিরাই ৮০/৯০ টাকা, কাঁচকলা ২৬/৩০ টাকা, প্যারিস ৩৪০/৩৭০ টাকা, পল্টি মুরগি ১৯০/২১০টাকা পাঙ্গাস মাছ ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি কিনতে আসা ক্রেতাগন বলেন,কয় দিন আগে সবজির দাম কম ছিল এখন রোজা শুরু হয়েছে আবার সকল নিত্য পণ্যের দাম বেড়ে গিয়েছে। আয়ের সাথে ব্যায় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি