
সাতক্ষীরার কলারোয় তিন কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা সহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় সাতক্ষীরার কলারোয়া থানার কাজিরহাট বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক এর সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের উপর হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারতাকৃত আসামি মো.শিমুল হোসেন (৩২)। সে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়,পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো.সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এস,আই পিন্টু লাল দাস, এ,এস,আই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় আসামীকে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তারতার করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-১৫, তাং-২৫/১২/২০২৩ ইং,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক)।
Like this:
Like Loading...