1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার কলারোয়ায় সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় সাদা ফুলে ভরে গেছে সজনে গাছ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
মানুষের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধে সজনে ডাঁটা আর সজনে পাতার নানান উপকারিতা সর্বজনবিদিত। বাড়ির আঙিনায়,আনাচে-কানাচে, রাস্তার পাশে অনেকটা অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠে সজনে গাছ। তবে সেই গাছের ডাঁটা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ প্রিয়। এখন সজনে গাছে ফুল আসার মৌসুম। ইতো মধ্যে শীতের শেষে বসন্তের শুরুতে গাছে গাছে সাজনের সাদা ফুলগুলো প্রকৃতিকে সাজিয়েছে এক অপরূপ মহিমায়।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকার সজনে গাছে সাদা ফুলের বর্ণিল সাজ নজর কাড়ছে সকলের। এ সময় সজনে গাছের পাতা ঝরে পড়তে দেখা যায়।পাতা শুন্য গাছে গছে থোকায় থোকায় সাদা সজনে ফুলে ভরে উঠতে দেখা যাচ্ছে। ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। বর্তমানে কলারোয়ায় বাণিজ্যিক ভাবেও সজনে গাছ রোপন করে সজনে ডাঁটার উৎপাদন করা হচ্ছে।
এমনই একজন সজনে চাষী দীপক জানান,এখন অনেকে বাণিজ্যিক ভাবে সজনে চাষ করে হাট-বাজারে বিক্রি করেন। প্রথম দিকে দামটা একটু বেশি থাকলেও পরে কমতে শুরু করে। গ্রামাঞ্চলের পাশা পাশি শহুরে মানুষের কাছেও সজনে ডাঁটার ব্যাপক কদর।
মনিরুজ্জামান নামের আরেক সজনে চাষী বলেন, অনেকটা বিনা পরিশ্রমে শুধু একটি সজনে গাছের ডাল সংগ্রহ করে মাটিতে রোপণ করে দিলেই কিছু দিনের মধ্যেই সেটা গাছে রূপ নিয়ে বড় হতে থাকে।
উপজেলা কৃষি অফিসও সজনে গাছ রোপণে সকলকে উৎসাহিত করছে বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন জানান,সজনের ডাঁটা ও পাতা পুষ্টিকর নিরাপদ খাবার। এটি ঔষধী গুনে ভরা একটি সবজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি