1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার আশাশুনিতে মারপিট ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় আটক এক 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার দেখা হয়েছে
সাতক্ষীরার আশাশুনিতে মারপিট ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় আটক এক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষকে মারপিট করে ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে।শনিবার বিকাল ৫টার দিকে কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষকে মারপিট করে ঘর ভাংচুর ও অগ্নি সংযোগের এ ঘটনার নেতৃত্ব বা হুকুম দেওয়ার অভিযোগ করা হয়েছে কাকড়াবুনিয়া গ্রামের মৃত সোহরাব উদ্দীন সরদারের ছেলে গাজীপুর কুড়িকাহনীয়া মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর সরদার এর বিরুদ্ধে। এজাহারকারী একই গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে মোস্তাক গাজী বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অধ্যক্ষ মিজানুর সরদারের নেতৃত্বে ঘটনার দিন ২৫-৩০ ব্যক্তি মোস্তাকের বসবাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাংচুর করতে থাকে। বাঁধা দিতে গেলে সংঘবদ্ধ লাঠিয়ালেরা মোস্তাকের পরিবারের সদস্যদের মারপিট করে। যাবার সময় তারা মোস্তাকের ভাই আশরাফুল ও মায়ের ঘরে অগ্নিসংযোগ করে চলে যায়। এতে দুটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এদিকে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু জানান, মাদ্রাসার বেদখলীয় জমিজমা উদ্ধার কেন্দ্রিক এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে শুনেছি। থানায় অভিযোগকারী মোস্তাকের নিজের ভাই খলিলুর রহমান দীর্ঘদিন ধরে ডিসিআর নিয়ে খাসজমির সাথে মাদ্রাসার ১ বিঘা জমি চাষাবাদ করলেও হারীর টাকা দিতো না বলে শুনেছি। ২০২২ সালে গাজীপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে মুকুল গাজী উক্ত খাস জমি ইজারা নিয়ে এলে মাদ্রাসার জমিও তাকে ডীড দেওয়া হয়। এতে ইব্রাহিম খলিলের সাথে মাদ্রাসা অধ্যক্ষের মতবিরোধ হয়। সুষ্ঠ তদন্ত হলে অগ্নিসংযোগের ঘটনার আসল কাহিনী বের হয়ে আসবে মনে আমি মনে করি।
এ ব্যাপারে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ মিজানুর সরদারের (০১৭১৭২৫০১৩০) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজীৎ কুমার অধিকারী জানান,অভিযোগের ভিত্তিতে ১৭ জনকে আসামী ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে ৮(১)২৪ নং মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় রবিউল সরদার নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে,অচিরেই আসল ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি