1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় স্বাধীনতা মিনি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০০ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় স্বাধীনতা মিনি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এর উদ্বোধন ও সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।তাতে প্রথমবারের মতো সখিপুর উদয়ন সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার(২৪ ফেব্রুয়ারী)দিন ব্যাপী সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।খেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট আটটি দল অংশগ্রহণ করে। শনিবার বিকালে ফাইনাল খেলায় জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন,যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন।
জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের সদস্য আলী নকী’র সঞ্চালনায় ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন সাবেক জাতীয় ফুটবল দল ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শেখ আলমগীর কবির রানা,জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি,খন্দকার আরিফ হাসান প্রিন্স,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, সাবেক ফুটবল ও ক্রিকেটার মো. অহেদুজ্জামান আকাশ,রেফারি আসাদুজ্জামান আসাদ, জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের সভাপতি অলিউর ইসলাম। ফাইনালে সাতক্ষীরা বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিম ও সখিপুর উদয়ন সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়।নির্ধারিত ২০ মিনিটের প্রথমার্ধের খেলা গোল শূন্য ভাবে উভয় দল বিরতিতে যায়। বিরতিতে ফিরে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।উভয় দলের মহুর মহুর আক্রমণে মাঠ ভর্তি হাজারো দর্শকের উত্তেজনা ও করতালিতে মুখরিত হয়ে উঠে। তবুও কোন দল শেষ পর্যন্ত গোল দিতে পারায় গোল শূন্য ড্র নিয়ে খেলা শেষ হয়। ফলে রেফারি সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়।টাইব্রেকারে সখিপুর উদয়ন সংঘের সুজন ও সাইদুলের গোলে ২-০ ব্যবধানে সাতক্ষীরা বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিমকে হারিয়ে প্রথমবারের মতো স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে স্বাধীনতা কাপ ৮ দলীয় নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন বেলুন ফেস্টুন উঠিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো.রেজাউল ইসলাম খোকন, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম সুমন, ফুটবল কোচ শেখ মুমিনুল ইসলাম কচি, রেফারি এম হারুন খান, জাফরুল্লাহ খান চৌধুরী সামু প্রমুখ। উদ্বোধনী খেলায় পরস্পরের মুখোমুখি হয় সাতক্ষীরা বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিম ও মর্নিং ফুটবল টিম।
ফাইনালে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বসুন্ধরা কিংস্ ফ্যানস ফুটবল টিমের বিপ্রজিৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি