1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় সিভিল সার্জন অফিসে অবৈধ নিয়োগ বাণিজ্য চলছে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪৩২ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় সিভিল সার্জন অফিসে অবৈধ নিয়োগ বাণিজ্য চলছে
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে কর্মচারী নিয়োগে অর্থের ঝনঝনানি শুরু হয়ে গেছে। চলতি মাসের ২৯ মার্চ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে নিয়োগ কমিটি ইতো মধ্যে বিডিং প্রাইজ (পদ ভেদে) ১৫ থেকে ২৫ লাখ টাকা নির্ধারণ করেছে বলে জানা গেছে। সে অনুযায়ী প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘৃণিত পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সিভিল সার্জন সহ নিয়োগ সিন্ডিকেট।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে দেখা যায়, ৮টি শুন্য পদের বিপরীতে নিয়োগ দেয়া হবে ১২৮ জনকে।
সরকারি চাকরির নামে সোনার হরিণ ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে সাতক্ষীরার লাখ লাখ শিক্ষিত বেকার যুবক-যুবতিরা। এরই সদব্যবহার করতে, লিখিত ও মৌখিক পরীক্ষার নাটক সাজিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে যাচ্ছে সিভিল সার্জন সুফিয়ান রুস্তম সমন্বয়ে গঠিত নিয়োগ সিন্ডিকেটের মাষ্টার মাইন্ড দুর্নীতির ছারপোকা, এক যুগের বেশি সময় সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগকে জিম্মি করে কোটি কোটি টাকার অবৈধ্য সম্পদের পাহাড় গড়ে তোলা আশেক নেয়াজ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন একি অফিসের কম্পিউটার অপারেটর ও হিসাব রক্ষক।
সূত্র জানায়, সাতক্ষীরায় মেধা শুন্য স্বাস্থ্য সেবা উপহার দেয়ার মত ঘৃর্ণিত কাজে লিপ্ত হয়েছে এসব অর্থলোভীরা। বিভিন্ন পদে ১২৮ জন নিয়োগে প্রায় ৯০ ভাগ প্রার্থী ১৫ থেকে ২৫ লাখ টাকা চুক্তি হয়েছে। ইতো মধ্যে চুক্তি হওয়া প্রার্থীর অর্ধেক পরিমান টাকা সিভিল সার্জনের সম্মতিতে জমা নিয়েছে বড় বাবু আশেক নেওয়াজ, কম্পিউটার অপারেটর ও হিসাব রক্ষক মছিবুর রহমান।
সূত্র আরো জানায়, লিখিত পরিক্ষায় চুক্তি হওয়া সব প্রার্থীর একি কেন্দ্রে সিট দেয়া হবে। এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের উত্তরপত্র সরবরাহ করা হবে। সরজমিনে জানা গেছে, ২৫ লক্ষ টাকা চুক্তিতে ২ জন, বাকিরা ১৫-২০ লাখ বিডিং প্রাইজ নির্ধারন করা হয়েছে।
চুক্তি হওয়া প্রার্থীর অনুসন্ধানে পাওয়া তালিকা, সৈয়দ তৌফিক আহমেদ, মাহমুদুল হাসান, শাশ্বত পাল প্রাপ্ত, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, এস এম মোত্তজা আলী, মমিনুল্লাহ, রবিউল ইসলাম, ইউসুপ হোসেন, সুমাইয়া সুলতানা, আশিক বিল্লাহ, ইস্রাফিল হোসেন সহ প্রায় ৯৫ জন। এছাড়াও জানা গেছে, তাদেরকে পরীক্ষার কেন্দ্র আলাদা করে দেয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ড.সুফিয়ান রুস্তম বলেন, আমার কাজ আমি করবো। আপনারা যা পারেন করেন। আমার তাতে কিছু এসে যায় না।
খুলনার স্বাস্থ্য বিভাগের পরিচালক ড.মনজুরুল মুরশিদ জানান, নিয়োগে কোন প্রকার দুর্নীতি করার সুযোগ নাই। যদি এরকম কোনো সত্য তথ্য পায় তাহলে তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দেয়া হবে। আগামীকাল (বৃহস্পতিবার) আমি সাতক্ষীরায় থাকবো। কোনো ভাবে কোনো কারচুপি সহ্য করা হবে না।
এ ব্যাপারে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব আনজুমান আরা বলেন,এ রকম কোনো ঘটনা ঘটার সম্ভবনা নাই। যদি ঘটে বা এরকম ঘৃর্ণিত কাজে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারি জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা সদর-২ আসনের এমপি আশরাফুজ্জান আশু বলেন, আমি বাহিরে ছিলাম। আসার পরে শুনেছি এরকম লেনদেন হয়েছে এবং এরকম একটা ঘৃণিত পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমি পরিস্কার জানিয়ে দিয়েছি, এই নিয়োগে কোনো প্রকার দুর্নীতি কারচুপি হলে সিভিল সার্জনকে জবাব দিতে হবে। স্বাস্থ্য বিভাগে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি