1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ 

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬১ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো.আসাদুজ্জামান, সুলতানা পারভীন, রবিউল ইসলাম, হারাধন আইস, বাবলু স্বর্ণকার প্রমুখ।
এসময় তিনি বলেন, এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।
বই উৎসবে বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮০ জন শিক্ষার্থীদের হাতে ১৭ হাজার ৫ শত নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আনিসুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি