1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় সন্তান প্রসবের পর নারী ফুটবল দলের সদস্য রাজিয়ার মৃত্যু 

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় সন্তান প্রসবের পর নারী ফুটবল দলের সদস্য রাজিয়ার মৃত্যু
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা সন্তান জন্মদানের পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহষ্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের বাপের বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালিগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের মৃত নূরালী সরদারের ছেলে মো.নজরুল ইসলাম সরদার জানান,তার বোন রাজিয়া সুলতানা পাঁচ ভাই বোনের মধ্যে ছোট। সে অনুর্দ্ধ ১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য হিসেবে বর্তমানে খেলাধুলা করছে। এর আগে সে অনুর্দ্ধ ১৪, অনুর্দ্ধ -১৫, অনুর্দ্ধ -১৬, অনুর্দ্ধ -১৭ ও অনুর্দ্ধ -১৭ ও অনুর্দ্ধ ১৮ দলে সুনামের সঙ্গে খেলা করেছে। দেশে ও দেশের বাহিরে ভারত, চায়না, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, পাকিস্তান, তাজাকিস্তান ও ইরান সহ বিভিন্ন দেশে ফুটবল খেলে খ্যাতি অর্জন করেছেন।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছ থেকে সে অনেক পুরষ্কার পেয়েছে।নজরুল ইসলাম আরো জানান, উপাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিতালুন্নেছা ফুটবল টিমে খেলার সুবাদে রাজিয়ার সুখ্যাতি বাড়ে। পরবর্তীতে সে কুশুলিয়া কলেজিয়েট স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশুনার সময় ফুটবল প্রাকটিস করতো। ২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বুধবার রাত ১০টার দিকে বাবার বাড়ি কালিগঞ্জের লক্ষীনাথপুরে স্বাভাবিক ভাবে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পরবর্তীতে তার শরীর অসুস্থ হয়ে পড়লে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে ডাঃ গোলাম মোস্তফা জানিয়েছেন। বৃহষ্পতিবার বাদ আসর বাড়ির পাসে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। বর্তমানে রাজিয়ার সদ্যজাত পুত্র সন্তানটি সুস্থ আছে বলে জানান তিনি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহীন জানান, নারী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি