1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে শুটারগান সহ পিস্তল উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে শুটারগান সহ পিস্তল উদ্ধার
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে একটি দেশি তৈরী পিস্তল ও একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৪০ টার সময় সাতক্ষীরা পৌর সভার মধ্য কাটিয়ার আজগর কন্টাক্টারের গলির ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় উক্ত অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র‍্যাব-৬ সাতক্ষীরা সিপিসি জানায়,গত ১ ফেব্রুয়ারি র‍্যাব সদস্যরা সাতক্ষীরা পৌর সভার মধ্য কাটিয়া এলাকায় টহল ডিউটি করছিলেন। এ সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,সাতক্ষীরা পৌর সভার মধ্য কাটিয়া ১নং ওয়ার্ড এর আজগর কন্টাক্টার নামক গলিতে ঝোপ-ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় সন্দেহ জনক বস্তু পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩.৪০ টার সময় উক্তস্থানে পৌছালে প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় দুই টি এয়ার গান সদৃশ্য পিস্তল যার একটি বাট কাঠের (দেশিও অস্ত্র) এবং অন্যটি (ওয়ান শুটার গ্যান)। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত ওয়ান শুটারগান এবং দেশি পিস্তল সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি