1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় রাস্তায় নারীর সন্তান প্রসব

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪০৬ বার দেখা হয়েছে

মিহিরুজ্জামান, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার খলিষখালিতে রাস্তার পাশে সন্তান প্রসব করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতির সভাপতি মো.আলিম প্রসূতি মায়ের পাশে দাঁড়ান। নবজাতক সহ মাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেন।

তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন বলেন, মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত নবজাতকের বাবার সন্ধান মেলেনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, প্রসূতি মা ও নবজাতকের জন্য সব সুযোগ সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে বাচ্চাটি কেউ দত্তক নিতে চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগে যাচাই চলবে, পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি