1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় রবির ঈগলকে হারিয়ে জিতে গেলো আশুর লাঙ্গল

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৯ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় রবির ঈগলকে হারিয়ে জিতে গেলো আশুর লাঙ্গল
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সদর আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবিকে হারিয়ে বিজয়ী হয়েছেন লাঙ্গলের প্রার্থী ও  জেলা জাতীয় পাটি সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।
লাঙ্গল প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই আসনের বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী  মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো.আফসার আলী ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৭৯৪ ভোট।  এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির প্রার্থী আনোয়ার হোসেন আম প্রতীকে ৯৩৮ ভোট , বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের প্রার্থী কামরুজ্জামান বুলু নোঙ্গর প্রতীকে ৭২৫ ভোট,  স্বতন্ত্র প্রার্থী  এনছান বাহার বুলবুল কাচি প্রতীকে ৪৮০ ভোট এবং তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী সোনালী আশ প্রতীকে ৩০৩ ভোট পয়েছেন।
রবিবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী রিটানিং কর্মকর্তা শামীম ভূইয়া।
তিনি বলেন, সাতক্ষীরা-২ (সদর) আসনে মোট  ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে  সকল কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এখানে  ৪ লাখ ৬০৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৬৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়াগ করেছেন। এ আসেন মোট বৈধ ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৬০২। পদত্ত ভোটের শতকরা হার ৩২.৬১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি