1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’
মোঃ হাফিজ বিশেষ প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’ বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর সমাধান হিসেবে ব্যবসায়িক উদ্যোগে যুবাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এবং প্রান্তিক যুবাদের ক্ষমতায়নে ‘উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা অনলাইন মার্কেট ও সাতক্ষীরা অনলাইন শপিং আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩দিনব্যাপী এ মেলা ফেব্রুয়ারি তে উদ্বোধন করা হয়। মেলায় বসেছিল ১২টি স্টল। মেলার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের পণ্য প্রদর্শন এবং তাদের ব্যবসার প্রচারের সাথে সাথে আয়ের সুযোগ তৈরি করা। মেলায় ১৪টি স্টলের প্রতিটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা ১৪টি ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। যেখানে হস্তশিল্প, কারুপণ্য, আঞ্চলিক খাবার ও পোশাক ইত্যাদি ছিল। সাতক্ষীরা অনলাইন মার্কেট এর পরিচালক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, সফল উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, উদিচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, নোঙ্গর মিউজিক্যাল একাডেমির পরিচালক ফারুক হোসেন সোহাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন তামান্না তাসলিম, নামজস সাকিব, নাজমুল হাসান, আশিকুর রহমান, ইমন হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি