
সাতক্ষীরায় যানজটমুক্ত শহর চায় পৌরবাসী
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় যানজট একটি অভিশাপে রূপ নিয়েছে। দীর্ঘ সময় ধরে টানা যানজট চলছে শহরের বিভিন্ন সড়কে। শহরে দিনের দুই সময়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে অস্বস্তিকর যানজট। যানযট সৃষ্টির হয় মূলত সাতক্ষীরা শহরের বাসস্ট্যান্ড মোড় থেকে খুলনা রোড় মোড় পর্যন্ত, জজকোর্ট মোড় থেকে নিউ মার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত, একই সাথে নিউ মার্কেট মোড় থেকে প্রেসক্লাব পর্যন্ত, পাকাপোল মোড় থেকে পৌরসভা পর্যন্ত সৃষ্টি হয় যানজট। এতে ১০ মিনিটের পথ যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা। সাতক্ষীরা দায়িত্বরত ট্রাফিক পুলিশ এই যানজট লাঘবে হিমশিম খায়।
পেশাজীবী মকবুল হোসেন বলেন,আমি একটি বেসরকারি মার্কেটিং কোম্পানীতে চাকরি করি। শহরে মার্কেটিং কাজ শেষ করতে দিনের অধিকাংশ সময় পার হয়ে যায়। শহরের বাইরে কাজ করতে পারি না ঠিকঠাক।এ জন্য অফিসের চাপ সামলাতে হচ্ছে।
সাতক্ষীরা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন বলেন, সাতক্ষীরা যানজট নিত্যদিনের সঙ্গী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়। শহরের অধিকাংশ সড়কগুলোতে দীর্ঘ দিন যানজট দেখতে পাচ্ছি। মূলত সড়কে যানবাহন বৃদ্ধি পেয়েছে। সড়কের প্রস্থ কমেছে ফুটপাত জুড়ে দোকানপাট গড়ে উঠেছে। ঢাকাগামী পরিবহনগুলো সড়কের অধিকাংশ জায়গা জুড়ে করা হয পার্কিং। ট্রাফিকের সংখ্যা বাড়াতে হবে সাথে নজরদারি আনতে হবে। আমরা সাতক্ষীরাবাসী এই দীর্ঘ ভোগান্তির লাঘব চাই।
ভুক্তভোগী মুসাব্বির হুসাইন হোসেন বলেন,ইদানীং সাতক্ষীরা শহরে যানযট ব্যাপক সৃষ্টি হচ্ছে ভোগান্তিতে পড়তে হচ্ছে সকল শ্রেণীর মানুষকে। আমরা শহরবাসী যানযট নামক দীর্ঘ ভোগান্তির অবসান চাই। প্রশাানের সুদৃষ্টি কামনা করি যানজট নিরসনে শহরের আন্ত:জেলা পরিবহনগুলোর যেখানে সেখানে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।
Like this:
Like Loading...