1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় মেডিকেল কলেজে এক জনের ইন্টার্নিশিফ স্থগিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় মেডিকেল কলেজে এক জনের ইন্টার্নিশিফ স্থগিত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ঘোষিত কমিটিতে পদ না পেয়ে সংঘর্ষে জড়িয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ।এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স সাহাসহ কয়েক জন আহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে মেডিকেল কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি মুহিতকে দুই মাসের জন্য ইন্টার্নিশীফ থেকে বিরত রাখতে আদেশ জারি করেছে কলেজ প্রশাসন।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পদবঞ্চিতরা। এনিয়ে মেডিকেল কলেজে উত্তেজনা ছিল।
সোমবার দুপুরে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে আবিদুর রহমানের নেতৃত্বে পদবঞ্চিতরা।
এর পর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।এক পর্যায়ে থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
আশিকুর রহমান আরও বলেন,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা দুই পক্ষকে নিয়ে আগামীকাল বসে সমাধান করবো। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো.রুহুল কুদ্দুছ বলেন,মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটিতে দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় আব্দুল মুহিতকে দুই মাসের জন্য ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে ও অন্যান্য কয়েক জনকে মোবাইল ভাঙচুরের জন্য অর্থ দন্ড দেওয়া হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি