1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় মহা ধুমধামে বড়দিন উদযাপন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় মহা ধুমধামে বড়দিন উদযাপন
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় মহা ধুমধামে বড়দিন উদযাপন করা হয়েছে। রবিবার প্রথম প্রহরে সুলতানপুর বাটকেখালী গীর্জাতে পবিত্র বাইবেল থেকে বাণী শুনিয়ে মোমবাতি জ্বালিয়ে গো’শালায় আত্মার শুদ্ধতম শ্রদ্ধাজ্ঞাপন করে ও কেক কেটে প্রভু যীশুর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। প্রার্থণাপর্ব পরিচালনা করেন ফাদার লরেন্স ভালোত্তি।
সকালে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে আপ্যায়ন আর বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজনও করা হয়। ঋশিল্পীতে (প্রতিবন্ধী) সুবর্ণ শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উপহার প্রদান অনুষ্ঠান। সেখানে সবাইকে বড়দিনের উপহার প্রদান করেন একই সাথে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋশিল্পী প্রধান এনসো ফ্যালকন। অতিথিদের আপ্যায়িত করেন লাওরা মিলানো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসো ফ্যালকন বলেন, মানবতার সেবাই হচ্ছে সবথেকে বড় ধর্মচর্চা। মানবিকতার বিপর্যয় ঘটলে ধর্মও বিপর্যয়ের মুখে পড়ে। তাই দরকার মানুষে মানুষে ভেদাভেদহীন কল্যাণকর এক সমাজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার (বিশেষ) ক্রিকেট দলের সহ অধিনায়ক ও অলরাউন্ডার উজ্জল বৈরাগী। আলোচনা ও আনন্দ আয়োজনে অংশ নেন, রাকিব হোসেন, সিয়ামছামী তৃষান, নিলয় মন্ডল, জাহিদ মোড়ল, অমৃত সরদার, রাসেল গাজী, সজল হেমব্রম, তামিম সুলতানা, বিশ্বজিত মন্ডল, সাহারা আক্তার, সুজন মাঝি, আব্দুল মান্নান, সাথী দাস, রুপালী সরকার, রাহেল মজুমদার. প্রাপ্তি চৌধুরী প্রমুখ।সন্ধ্যায় সুলতানপুর বাটকেখালী গীর্জার মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতি অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও কনসার্ট।
প্রসঙ্গত,জেলার ১৫৬টি ছোট বড় গীর্জায় মহাধুমধামে পালিত হয়েছে বড়দিন উৎসব। তবে, সাতক্ষীরা সদরের সুলতানপুর বাটকেখালী ও আশাশুনির বড়দলের গীর্জার আয়োজন ছিল চোখ ধাধানো। এছাড়া সব গীর্জাগুলোতেও ছিল প্রার্থণা আর ভাবগাম্ভির্য্যে ভরা এক অন্য পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি