1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কোল্ড ডায়রিয়া,জ্বর, শ্বাসকষ্ট,নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।তবে রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাতক্ষীরায় শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে রোদের দেখা মিলছেনা। ফলে তীব্র শীত অনুভুত হচ্ছে। এতে শিশুদের শীতজনিত রোগ বাড়ছে। চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা গেছে,সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিন ১৫ থেকে ২০টি শিশু ভর্তি হচ্ছে। আর আউটডোরে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৪০টিরও বেশি শিশু। আর সাতক্ষীরা শিশু হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ২০ থেকে ৩০টি শিশু। আউটডোরে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে অর্ধশতাধিক শিশু।
তবে বেড সংকট সহ নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ অভিভাবকেরা।
পাটকেলঘাটা থেকে শিশুপুত্রকে নিয়ে আসা আব্দুল মান্নান জানান,তার ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে কাজ না হওয়ায় তিনি রোববার সদর হাসপাতালে নিয়ে এসেছেন। তবে চিকিৎসা কোনমতে চললেও এখনো পর্যন্ত বেড পাননি তিনি। ঠান্ডায় মেঝেতে বিছানা বিছাতে হয়েছে তার।
আশাশুনি থেকে শিশুকন্যাকে নিয়ে আসা মালতি রায় বলেন,শ্বসসকষ্ট হওয়ায় তারা স্বামী-স্ত্রী মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছেন। কিন্তু হাসপাতালে খাবার সংকট পর্যাপ্ত। পাশাপাশি ময়লা আবর্জনা থাকায় তারা এখানে নিরাপদ ভাবছেন না। চিকিৎসা কম-বেশি হলেও অন্যান্য অব্যবস্থাপনার কারণে তারা খুবই ক্ষুব্ধ। তবে এসব অভিযোগের আংশিক সত্য বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা.জয়ন্ত কুমার সরকার।
তিনি বলেন,সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ১০টি। গাদাগাদি করে কিছু বেড যোগ করে হয়েছে ১৫টি। কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছে ৩৮টি শিশু। তাহলে তাদের বেড দেওয়া কি ভাবে সম্ভব।
সাতক্ষীরার সিভিল সার্জন আবু সুফিয়ান রুস্তম বলেন, রোগ প্রতিরোধে শিশুদের ঠান্ডা না লাগানো ও খাওয়ার আগে হাত ধোঁয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। অভিভাবকরা সচেতন হলে শিশুরা এসব রোগে আক্রান্ত হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি